Tuesday, March 10, 2026

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক। পরিবারের দাবি, এসআইআর ও ভোটার তালিকার নামের গরমিল নিয়ে অতিরিক্ত মানসিক চাপেই ভেঙে পড়েছিলেন তিনি।

বিমান প্রামাণিকের ভাই বিধান প্রামাণিক জানান, ২০০২ সালের ভোটার তালিকায় ভুলবশত বিমান প্রামানিকের পদবি ‘প্রামাণিক’ থেকে ‘পাল’ হয়ে যায়। দাদা বারবার বলত, নাম ভুল থাকায় হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ঘুম হত না রাতে। বলত, পরিবারের সঙ্গে দেখা হবে না। এই বয়সে কোথায় যাব?” বহু বছর এই বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। কিন্তু এবছর নতুন করে এসআইআর নিয়ে আলোচনা শুরু হতেই আতঙ্ক চেপে বসে তাঁর মনে।পরিবারের দাবি, গত পাঁচ দিন ধরে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন তিনি। আগের মতো আড্ডা, হাসি, আড্ডাখানা—সবই বন্ধ হয়ে যায়। বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তড়িঘড়ি সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে ভর্তি করার আগেই মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া। সাধারণ মানুষের প্রশ্ন—এসআইআর নিয়ে প্রশাসনের ব্যাখ্যা ও আশ্বাস যদি পরিষ্কার ভাবে পৌঁছত, তবে কি এই মৃত্যুটি ঠেকানো যেত? বীরভূমের জেলাশাসক ধবল জৈন বলেন, “ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন- বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...