Wednesday, April 1, 2026

বিহারে প্রথমদফায় নির্বাচনে বেলা গড়াতেই অশান্তি, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা

Date:

Share post:

বিহারে (Bihar) প্রথমদফায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও, বেলা গড়াতেই অশান্তি ছড়ায়। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে (Convoy) হামলার অভিযোগ ওঠে। বিহারে প্রথম পর্বে ১৮ জেলার ১২১ আসনে নির্বাচন (Bihar Election)। প্রথম দফায় উল্লেখযোগ্য RJD প্রধান লালুপ্রসাদের পুত্র বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালুর ‘বিদ্রোহী’ জ্যেষ্ঠপুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা-প্রধান তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী- সম্রাট চৌধরী ও বিজয় কুমার সিনহা। দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১% ভোটার ভোট পড়েছে।

নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) প্রার্থী বিজয় কুমারের গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা ‘খুনি’, ’মুর্দাবাদ’ বলে স্লোগান দেয়। পাশাপাশি আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তোলে লালুপ্রসাদের দল।

বিজেপি প্রার্থী তথা নেতা বিজয় কুমার সিনহার (Bijay Kumar Sinha) অভিযোগ তাঁর কনভয়ে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁর সব আরজেডির গুন্ডা। বলেন, “ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।” এমনকী বিজয় কুমার হুমকি দেন, “এদের বুকের উপর বুলডোজার চালাব”।
আরও খবর‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

প্রথম পর্বে বিহারের (Bihar Election) ১৮ জেলার ১২১ আসনে ভোটগ্রহণ চলছে। এদিন তেজস্বী যাদব (Tejaswi Yadav), তেজপ্রতাপ যাদব, সম্রাট চৌধরী, বিজয়কুমার সিনহা-র পাশাপাশি, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর, ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদবের ভাগ্য নির্ণয় হচ্ছে।

Related articles

বাড়ছে অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...