Tuesday, March 17, 2026

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

Date:

Share post:

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। সেইসঙ্গে খেলার মাঠে বাংলার প্রতি বঞ্চনাও নিয়েও সরব হলেন ক্রীড়ামন্ত্রী।

এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হবে আগামী দিনে।  এই হকি মাঠ তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ দিয়ে । এই স্টেডিয়ামে আছে,  অস্ট্রেলিয়ার অনুরূপ আধুনিক আর্দেন গ্যালারি । ডেডিকেটেড ওয়ার্ম-আপ জোন। দু’টি সম্পূর্ণ সজ্জিত ড্রেসিং রুম, একটি ভিভিআইপি বক্স ও দু’টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ,আম্পায়ার এবং ভিডিয়ো আম্পায়ারদের রুম |

এর পাশাপাশি রয়েছে, ডোপিং নিয়ন্ত্রণ এবং মেডিক্যাল রুম |, মিক্সড জোন।সম্প্রচার এবং ভিডিও বিশ্লেষণের জন্য ডেডিকেটেড রুম। ভেন্যু অপারেশন সেন্টার । প্রেস কর্নার।মোট ২০,০০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরি হয়েছে।নতুন মাঠে এসে হকি স্টিক নিয়ে নেমে পড়লেন ক্রীড়া মন্ত্রী।

স্টেডিয়াম পরিদর্শনের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের রাজ্যে দুটি হকি মাঠ  তৈরি হয়েছে একটি ডুমুরজলায় অন্যটি এই যুবভারতীয় স্টেডিয়ামে। আগামী দিনে একটা হকি একাডেমি তৈরির পরিকল্পনা আছে আমাদের।  দেশের মধ্যে অন্যতম সেরা স্টেডিয়াম এটা আমি আশা করছি এখানে আগামী দিনে ভারতের ম্যাচ হবে.”

সেইসঙ্গে খেলার মাঠে বাংলার প্রতি বঞ্চনাও নিয়েও সরব হলেন ক্রীড়ামন্ত্রী।স্টেডিয়াম পরিদর্শনের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” রাজনৈতিক কারণে এখন বাংলায় ম্যাচ দেওয়া হয় না। বাংলার প্রতি বঞ্চনা যত হবে ততই বাঙালি উঠে আসবে।”

উল্লেখ্য, শনিবার এই মাঠেই বেটন কাপ শুরু হবে।

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...