Monday, April 6, 2026

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

Date:

Share post:

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে সেনা সূত্রে জানা গেছে।এই দু’জন ছাড়াও অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানতে ‘অপারেশন পিম্পল’ (Operation Pimple) চলছে।

অপারেশন সিন্দুরের পর থেকে প্রায় প্রতিদিন ই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিরা সন্দেহজনক গতিবিধি বাড়াচ্ছে। সজাগ রয়েছে ভারতীয় সেনা। চিনার কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখা হয়েছে, ‘৭ নভেম্বর ২০২৫ তারিখে, অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করা হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনা। সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালায় সেনার উপর। পালটা গুলি চালিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে।’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...