Tuesday, June 23, 2026

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

Date:

Share post:

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য আল্ট্রাসোনোগ্রাফির মতো জটিল পরীক্ষায় মধ্যে দিয়ে যেতে হয় রোগীদের। এবার সামান্য নিঃশ্বাসের পরীক্ষায় জানা যাবে শরীরে গ্যাস্ট্রোএন্ট্রোলজির (gastroenterology) সমস্যা রয়েছে কি না। আর সেই পরীক্ষা পদ্ধতির আবিষ্কারক (innovation) বাংলার এক চিকিৎসক। ডাক্তার উদয় সি ঘোষালের সেই আবিষ্কারের স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়ার (California) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University)।

চিকিৎসকের পাশাপাশি গবেষক হিসাবেও স্বীকৃত রাজ্যের গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট (gastroenterologist) উদয় ঘোষাল (Uday C Ghoshal)। তাঁর কাজের স্বীকৃতি এবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই ২ শতাংশ গবেষকদের (researcher) মধ্যে, যাঁদের প্রতি বছর স্বীকৃতি দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। চিকিৎসা বিজ্ঞানে উদ্ভাবনী কাজের জন্য প্রতিবছরই বিশ্বের ২ শতাংশ চিকিৎসক এই স্বীকৃতি পান। এবছর সেই তালিকায় চিকিৎসক উদয় সি ঘোষাল।

বাংলার পশ্চিমের জেলা বাঁকুড়ার চিকিৎসক উদয় ঘোষাল বর্তমানে কলকাতায় কর্মরত। তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজির চিকিৎসা করতে গিয়ে যে বিষয়টির উপর গুরুত্ব দেন, তা হল শরীরে তৈরি হওয়া হাইড্রোজেন ও মিথেন গ্যাস। সাধারণত ক্ষুদ্রান্ত্রে যে খাবার পরিপাক হয় না, তা বৃহদন্ত্রে চলে যায়। সেখানেই ব্যাকটেরিয়ার ক্রিয়ায় হাইড্রোজেন ও মিথেন তৈরি হয়। পরে সেই হাইড্রোজেন (hydrogen) ও মিথেন (methane) গিয়ে মেশে রক্তে। যা নিঃশ্বাসের সঙ্গেও বেরিয়ে আসে।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

উদয় ঘোষালের উদ্ভাবনীতে এবার নিঃশ্বাস পরীক্ষা করে তা থেকে হাইড্রোজেন (hydrogen) ও মিথেনের (methane) পরিমাপ করা সম্ভব হবে। যা থেকে গ্যাস্ট্রাইটিস (gastritis) সংক্রান্ত সমস্যার পরিমাপ করা যাবে। এই যন্ত্রের নাম ‘ঘোষালস ব্রেথ ক্যালক’। ফলে অনেক কঠিন পরীক্ষা থেকে মুক্ত হতে পারবেন রোগীরা। তাঁর সেই উদ্ভাবনীকেই এবার স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়ার স্ট্র্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...