Saturday, April 4, 2026

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

Date:

Share post:

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে? তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

গম্ভীর চান লম্বা ব্যাটিং অর্ডার। ব্যাট করতে পারেন, এমন আট জন ক্রিকেটারকে প্রথম একাদশে রাখতে চান গম্ভীর।

মোটামুটি তৃতীয় দিন থেকে স্পিন সহায়ক হয়ে যায় পিচ। ইডেন টেস্টের প্রথম একাদশে দু’জন উইকেটরক্ষককে রাখতে পারেন কোচ গম্ভীর।
তবে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন।।

ফলে ইডেনে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করছেন ধ্রুব জুরেল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টেও শনিবার তিনি খেলেছেন ১২৭ রানের ইনিংস। তার আগের সাতটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ১৪০, ১, ৫৬, ১২৫, ৪৪, ৬ এবং ১৩২।

জুরেলের সেই দুর্দান্ত ফর্মকে উপেক্ষা করতে চাইছে না টিম ইন্ডিয়া।সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন যে ‘বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে সম্ভবত খেলবে জুরেল। সত্যি কথা বলতে আপাতত দলে দুটি জায়গা আছে, যেখানে ও খেলতে পারে।’

সোমবার কলকাতায় আসছে ভারতে ক্রিকেট দল মঙ্গলবার থেকে ইডেনে অনুষ্ঠান শুরু করবে।

একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে নীতীশ মাত্র চার ওভার বোলিং করার পরে দিল্লি টেস্টে তাঁর পরিবর্তে দেবদূত পাডিক্কালকে খেলানো নিয়ে জোর আলোচনা চলেছিল। শেষপর্যন্ত অবশ্য নীতীশকেই খেলানো হয়েছিল। বোলিংয়ের সুযোগ না পেলেও ব্যাটিংয়ের সুযোগ দিতে আগে নামানো হয়েছিল। কিন্তু কলকাতা টেস্টে সেটা সম্ভবত হবে না বলেই ইঙ্গিত মিলল।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...