Monday, April 6, 2026

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

Share post:

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মালগাড়িটি। সূত্রের খবর, ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময়ে একটি মালগাড়ির ইঞ্জিন ও দু’টি বগি প্ল্যাটফর্মে ধাক্কা মারে। প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন প্লাটফর্মের যাত্রীরাও।

বালিচকের স্টেশন মাস্টার জানিয়েছেন ট্র্যাক বা লাইন থেকে চাকা নামেনি। প্ল্যাটফর্মে একটি ইঞ্জিন ও দু’টি বগির ধাক্কা লাগে। সেই সময়ে স্টেশন চত্বরে কাজ চলছিল। তারাও ভয় পেয়ে যান। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেলের আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হল মালগাড়ি লাইনচ্যুত না হওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল। ফের একবার প্রশ্নের মুখে রেল সুরক্ষা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...