Monday, April 6, 2026

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

Date:

Share post:

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। শিশুটির পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নেমে দাদুকে গ্রেফতার করেছে তারকেশ্বর থানার পুলিশ (Tarkeswar Police)।

শিশুকন্যার মা জানিয়েছেন তারকেশ্বর রেল স্টেশনে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন তিনি। শনিবার ভোর থেকে মেয়েকে দেখতে না পেয়ে তাঁরা এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে। তাঁর যৌনাঙ্গে নৃশংস আঘাতের ফলে তা ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে অভিযোগ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় (Ramendu Singha Roy) বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। আমরা শিশুটি এবং পরিবারের পাশে আছি।” এরপরই তদন্তে নেমে শিশুকন্যার দাদুকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...