Saturday, April 4, 2026

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

Date:

Share post:

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাঁদমণিতে ১৭.৪ একর জমিতে হবে মন্দির। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবের (Chief Secretary) নেতৃত্বে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। বিনামূল্যে এই মন্দিরের জমি দিচ্ছে সরকার।

অক্টোবরে উত্তরবঙ্গ (North Banegal) থেকে বাংলায় সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple) প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরীর (Puri) আদলে দিঘাতে (Digha) ইতিমধ্যেই তৈরি হয়েছে জগন্নাথ মন্দির । ইকো পার্কের ঠিক উল্টো দিকের জমিতেই তৈরি করা হবে ‘দুর্গাঙ্গন’। এবার শিলিগুড়িতে হচ্ছে শিবমন্দির। মন্ত্রিসভায় পাশের পরেই ট্রাস্ট গঠন করা হয়েছে। সোমবার শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবের নেতৃত্বে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। ট্রাস্টের সদস্য হিসেবে থাকছেন, গৌতম দেব, সঞ্জয় টিব্রেয়াল, দিলীপ দুগ্গার, রুদ্র চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরী, অংশুমান চক্রবর্তী, রোমা রেশমি এক্কা, অনিত থাপা, ডিএম ও এসপি দার্জিলিং। পুজোর দায়িত্বে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিত, কোচবিহারের মদনমোহন মন্দিরের পুরোহিত, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের পুরোহিত থাকছেন।
আরও খবরবিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই ট্রাস্ট কাজ শুরু করবে। কাছাকাছি একটি কনভেনশন সেন্টারও তৈরি করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...