Thursday, March 12, 2026

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

Date:

Share post:

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High Alert) জারি কলকাতাতেও (Kolkata)। মহানগরের সব থানাকে সতর্ক করেছে লালবাজার। বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে জোর নজরদারি চলছে বলে পুলিশ সূত্রে খবর। নাকা চেকিং ও পেট্রোলিংয়েও জোর হয়েছে।

লালবাজারের নির্দেশে কলকাতার সব থানা ও ট্রাফিক গার্ড যৌথ উদ্যোগে সোমবার রাত নটা থেকে বারোটা পর্যন্ত কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং শহরে ঢোকা-বেরনোর রাস্তাতে সম্পূর্ণ নাকা চেকিং চালাচ্ছে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা চেকিং চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। মঙ্গলবার সকালেও কলকাতার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে যৌথ উদ্যোগে বিভিন্ন থানা তল্লাশি চালাবে। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার এবং থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলেও পুলিশ (Police) সূত্রে খবর।

দিল্লিতে বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন- দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

চূড়ান্ত গাফিলতির নিদর্শন! সরকারি চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে হতভম্ব বিহারের এক যুবকের। রীতেশ কুমার...

ফাইনালের আগেই চিরঘুমের দেশে প্রিয় মানুষ, জার্সি গায়ে কর্তব্যে অবিচল ঈশান

ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 cricket world cup) জেতার পর থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের...

পররাষ্ট্র নীতি এখন সার্কাস! কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূলের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ! কেন্দ্রীয় সরকারের এটা নিয়ে সজাগ ছিল না? বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয়...

গ্যাস সঙ্কটে মন্দিরের ভোগে কাটছাঁট: দিঘার জগন্নাথ থেকে ইসকন-সর্বমঙ্গলা-একাধিক স্থানে প্রসাদে বদল

গ্যাসের (Gas) সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিভিন্ন ধর্মীয় স্থানেও। রাজ্যের একাধিক মন্দির (Temple) ও ধর্মীয়...