Tuesday, March 17, 2026

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

Date:

Share post:

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। আদালত সূত্রে খবর, সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে শিক্ষক নিয়োগ মামলার আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ দেয়। জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে বলা হয়, যা ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানা গেছে। এখন আদালতের রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাস হয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছলে মুক্তি পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

২০২২ সালের ২২ জুলাই শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআই উভয় সংস্থা তদন্ত শুরু করে। এরপর একের পর এক মামলায় জামিন পেলেও কিছু মামলায় অনুমতি না মেলায় এতদিন মুক্তি পাননি তিনি। গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টে জামিন পান পার্থ। পরে সুপ্রিম কোর্টে যান তিনি। সেখান থেকে নির্দেশ দেওয়া হয়— সিবিআইয়ের দেওয়া আটজন সাক্ষীর জবানবন্দি শেষ না হলে জেলমুক্তি নয়।

দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সোমবার সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আর কোনও আইনি বাধা থাকছে না তাঁর মুক্তিতে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মামলায় অভিযুক্ত এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও জামিন পেয়েছেন। তিনি বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের অনুমতি মিললেই তিনিও মুক্তি পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন- জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...