Friday, April 24, 2026

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

Date:

Share post:

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার (vote percentage) ছিল ৬৫.৮ শতাংশ। দ্বিতীয় দফায় (second phase) মঙ্গলবার শুরু হয়েছে ভোট দান প্রক্রিয়া। এই দফায় ১২২টি আসনে (assembly constituency) ভোটদান চলছে। একদিকে যেমন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নজর রাখছে শাসক ও বিরোধী উভয়পক্ষ, তেমনই এই দফাতেই এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে বিরোধীরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।

বিহারের দ্বিতীয় দফার নির্বাচনে ১২২ টি কেন্দ্রে প্রার্থীর (candidate) সংখ্যা ১,৩০২ জন। ভোটার (voter) সংখ্যা প্রায় ৩,৭০,১৩০০০। ৪৫,৩৯৯ টি কেন্দ্রে (polling centre) ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এই বিপুল সংখ্যক ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার জন্য তৎপর নির্বাচন কমিশন (election Commission)। দ্বিতীয় দফার নির্বাচনের মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের পুলিশ। নিরাপত্তায় ৮০ শতাংশই অস্ত্রধারী সিএপিএফ (CAPF) বাহিনী। বাকি ২০ শতাংশ ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্য থেকে আসা পুলিশ বাহিনী।

আরও পড়ুন: একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

মঙ্গলবার সকাল ৭ টা থেকে শুরু হয়ে যায় ভোট দান (voting) প্রক্রিয়া। দ্বিতীয় দফার (second phase) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ার শুরু হতেই সকাল থেকে প্রথম দফার মতই দীর্ঘ লাইন দেখা যায়। একদিকে বিহারে শীতের হালকা প্রভাব শুরু হয়েছে, অন্যদিকে সোমবার রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা। সব মিলিয়ে দ্বিতীয় দফাতেও পুরুষ মহিলা উভয়কেই সকাল সকাল ভোট দিতে উৎসাহী দেখা যায় বিহারে।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...