Sunday, March 15, 2026

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

Date:

Share post:

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ পতনের যে প্রবণতা দেখা গেছিল তাকে অটুট রেখে বুধবারই মরশুমের শীতলতম দিন পেয়ে গেল কলকাতা (Kolkata Temperature) । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রার ১৭ ডিগ্রিতে নেমেছে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১৪ ডিগ্রি! আগামী কয়েক দিন পুরোপুরি শীতের আমেজ উপভোগ করা যাবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)।

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গেও আপাতত পরিষ্কার আকাশ থাকায় আগামী পাঁচদিন তাপমাত্রা আরও কমবে। ভোরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। পশ্চিমী বাতাস বাধাপ্রাপ্ত না হওয়ায় দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে গোটা সপ্তাহ জুড়ে।

 

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...