Sunday, April 5, 2026

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

Date:

Share post:

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে উত্তরবঙ্গে স্টেডিয়াম হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী(Jhulan Ghoswami) ।

অনুষ্ঠান শেষে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম প্রসঙ্গে  ঝুলন(Jhulan Ghoswami) বলেছেন, “এটা একটা দারুন বিষয় আমি প্রথমেই ধন্যবাদ জানাব বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি লারা, ভিভ রিচার্ডসের নামে স্টেডিয়াম কিন্তু এই দেশে কোন ক্রিকেটার নামে স্টেডিয়াম নেই এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে একজন ক্রিকেটারের নামে  স্টেডিয়াম হচ্ছে। ”

একইসঙ্গে  ভারতীয় মহিলা দলের এই বিশ্বকাপ জয়কে ১৯৮৩ থেকেও এগিয়ে রাখলেন ঝুলন। চাকদহ এক্সপ্রেস বলেছেন,”১৯৮৩ বিশ্বকাপ জয় অবশ্যই ভারতীয় ক্রিকেটের একটা মাইলস্টোন কিন্তু মহিলাদের এই বিশ্বকাপ কোন অংশে তার থেকে কম নয়। ”

বিশ্বকাপ প্রসঙ্গ উঠতেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন ঝুলন। তার কথায়,  আমি এর আগে দু’বার বিশ্বকাপ ফাইনালে খেলেছিলাম কিন্তু জিততে পারেনি। এবার আমি ধারাভাষ্যকার হিসেবে মাঠে ছিলাম আমাদের সামনে দিয়ে যখন কাপটা নিয়ে যাচ্ছিল তখন খুবই আবেগের একটা মুহূর্ত ছিল। এরপর ওরা আমার হাতে এসে কাপ দেয়।  এটা আমার কাছে আবেগের মুহূর্ত ছিল।

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরুর আগে বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ও অন্য একটি সংস্থার উদ্যোগে দুস্থ  ক্রিকেটের হাতে তুলে দিলেন ঝুলন।  উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ঝুলন গোস্বামী, প্রাক্ত‌ন ফুটবলার শান্তি মল্লিক, আর এক প্রাক্তন ক্রিকেটার কেয়া রায়।

ঝুলন এই অনুষ্ঠান নিয়ে বলেন, ‘‘এটা এমন একটা উদ্যেগ যার হয়তো কোনও গ্ল্যামার নেই, কিন্তু রয়েছে অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা। এরাই পরবর্তী প্রজন্ম যারা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। তবে এটা সবে শুরু। এখনও অনেক পথ চলা বাকি। হাল ছেড়ে দিলে চলবে না।’’

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...