Sunday, April 5, 2026

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

Date:

Share post:

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ সাধারণ মানুষের নিরাপত্তা সেই তিমিরেই। পহেলগাম হামলার (Pahalgam attack) মাত্র সাত মাস পরে ফের একবার জঙ্গি হামলরা (terrorist attack) শিকার সাধারণ মানুষ। স্বজন হারানো পরিবারগুলির চোখের জল ফের একবার পহেলগামে স্বজন হারানোর স্মৃতি মনে করিয়ে দিল কলকাতার পরিবারগুলিকে। তাঁরা প্রশ্ন তুললেন, কেন এভাবে বারবার গোয়েন্দা ব্যর্থতা?

পহেলগাম হামলায় রাজ্যের যে পরিবারগুলি স্বজন হারিয়েছিল তাঁদের মধ্যে অন্যতম বিতান অধিকারীর (Bitan Adhikary) পরিবার। রাজ্য প্রশাসন তাঁর বৃদ্ধ বাবা-মায়ের পাশে সব রকম ভাবে দাঁড়িয়েছে। কিন্তু পরিবারের তরতাজা যুবককে হারানো স্মৃতি কোনও ভাবেই ভোলার নয়। আর সেই স্মৃতি মাত্র সাত মাস পরই পরিবারের সদস্যদের ফিরিয়ে দিল দিল্লির লালকেল্লা (Lal Quila) মেট্রো স্টেশনের জঙ্গি হামলা (Delhi blast)। এমনটাই দাবি বিতানের মামা শংকর চক্রবর্তীর।

আরও পড়ুন: CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

পহেলগাম হামলার পরে মোদি সরকার ও তার নেতা-মন্ত্রীরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে তাঁরা এমন আঘাত করেছেন যাতে পাকিস্তান (Pakistan) আর ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আদতে সেই দাবি যে কতটা অশ্ব-ডিম্ব প্রসব করতে পারে, তা প্রমাণ করল দিল্লির জঙ্গি হামলা। আর সেখানেই বিতানের মামা শংকর চক্রবর্তী প্রশ্ন, এই ঘটনায় চোখে আমার জল বেরিয়ে গেল। সেই পহেলগামের মতো নৃশংসতার ঘটনা যেন ফিরে আসছে। কেন এরকম হবে? আমি বুঝতে পারছি না কেন আবার একইভাবে ঘটনা ঘটে? যারা গোয়েন্দা বিভাগ তারা কী করছে? কী করে এই ঘটনা আবার হয়, আমি ব্যাখ্যা পাচ্ছি না।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...