Friday, June 26, 2026

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

Date:

Share post:

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি (ED)। ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে খবর, পুর নিয়োগ মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অভিযুক্ত অয়ন শীল-সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এই তদন্তে এর আগে, ২০২৪-এর ১২ জানুয়ারি লেকটাউনে মন্ত্রীর বাড়ি ও অফিসে টানা ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। গত বছর অক্টোবরে লেকটাউনে সুজিত বসুর (Sujit Basu) দুটি বাড়ি ও দফতরে ফের হানা দেন ইডি আধিকারিকরা। সুজিত-পুত্র সমুদ্র বসুর (Samudra Basu) ধাবাতেও হানা দেয় ইডি। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগে অর্থ লেনদেনের দিকটি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী মন্ত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্যেই তলব করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...