Friday, June 26, 2026

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, এই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সিদ্ধান্তও খারিজ করেছে হাই কোর্ট। ২০২১-এ কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ভোটে জিতেছিলেন মুকুল। মুকুলের পদ খারিজ হওয়ায় ওই আসন শূন্য হলেও এখনই উপনির্বাচন হবে না। কারণ, আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে।

বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েছিলেন মুকুল। জিতে বিধায়ক হন। কিন্তু পরে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি। এই পরিস্থিতিতে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানায় বিজেপি। কিন্তু স্পিকার জানিয়ে দেন, বিজেপিতেই আছেন মুকুল। তাঁর পদ খারিজ করা যাবে না। এর পর মুকুলকে (Mukul Ray) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানও করা হয়। ওই পদে সাধারণত বিরোধীদলের বিধায়ককে নিয়োগ করা হয়।
আরও খবর: পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

এর পরে দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। প্রথমে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করা হলে, তারা জানিয়েছিল কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করতে হবে। এর পর হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আবার পিএসি চেয়ারম্যান পদে কেন থাকবেন মুকুল- তা নিয়ে প্রশ্ন তুলে আলাদা মামলা করেন অম্বিকা রায়। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চে দু’টি মামলারই শুনানি হয়। বৃহস্পতিবার, আদালত রায় ঘোষণায় দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করা হল।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...