Tuesday, February 3, 2026

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

Date:

Share post:

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) শেষ দুপুরে এই সব নিয়ে অকপট সুরকার শান্তনু মৈত্র (Shantanu Moitra)। রবীন্দ্র সদনে (Rabindra Sadan) নিজের সুরেলা ক্যারিয়ার থেকে সিনেমায় গানের ভাবনার নেপথ্য কাহিনী নিয়ে জমিয়ে অরিন্দম শীলের (Arindam Sil) সঙ্গে এক ঘণ্টার আড্ডা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার। জানালেন, সিনেমার লেন্স যেখানে থেমে যায় সেখান থেকেই শুরু হয় সুরের চলন যা মানুষের আত্মাকে ছুঁতে পারে। অবলীলায় জায়গা করে নেয় মনের মণিকোঠায়। 

৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) প্রতিদিন একাধিক সিনেমার পাশাপাশি সেমিনার, শিক্ষামূলক আলোচনার আয়োজন করা হয়। বৃহঃস্পতিবার সমাপ্তি পর্ব। এদিন রবীন্দ্র সদনে কোনও সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়নি। দুপুর সাড়ে বারোটায় মঞ্চে আসেন অরিন্দম শীল আর শান্তনু মৈত্র। শুরু হয় আলোচনা ‘When Music Becomes Cinema’ নিয়ে। দ্রুত বদলে যাচ্ছে সময়। চারপাশের সঙ্গে তাল মিলিয়ে সিনেমার ভাবনাতেও পরিবর্তন আসছে। মিউজিকে এর প্রভাব কতটা? 
শান্তনু বলেন, Change is the only constant, তাই একে মেনে নিতেই হবে। কিন্তু ভাবনাদের ডানা মেলার ক্ষেত্রে কখনই কোনও বাধা ছিল না। এই প্রসঙ্গে নিজের বিভিন্ন ট্যুরের কথা উল্লেখ করে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া সেখান থেকে ভালো থাকা আর সুর সৃষ্টির রসদের কথা বলেন তিনি। আলোচনায় বারবার উঠে আসে ‘পরিণীতা’ থেকে ‘মুন্না ভাই’ প্রসঙ্গ। শান্তনু গিটার বাজিয়ে শোনান ‘আব কে সাওয়ান’।

আশ্বস্ত করলেন অটো টিউন বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনদিনই শিল্পী বা শিল্পের উপর প্রভাব ফেলতে পারবে না। শান্তনুর কথায়, AI শিল্পের ভুল চিনতে পারে না সে শুধু প্রযুক্তি দিয়ে সবটা ঠিক করার চেষ্টা করে। কিন্তু গান – সুর তৈরির মাঝে থেকে যাওয়া ভুলগুলো আরও বেশি করে একে পারফেক্ট করার অনুপ্রেরণা দেয়। সবশেষে শান্তনুর সংযোজন,মিউজিক শুধু বিনোদন দেয় না মেসেজও দেয়। তাই সফলতার পেছনে না দৌড়ে সুরের আনন্দে বাঁচতে শেখা দরকার। সুরকারের সেই ভাবনার ঝংকারেই অনুষ্ঠানের শেষ লগ্নে রবীন্দ্র সদন মুখরিত। অরিন্দমের প্রশ্ন, সাফল্য আসলে কী?গিটারে কণ্ঠে শান্তনুর উত্তর ‘Give me some sunshine, Give me some Rain, Give me another Chance, I wanna grow up once again’।

spot_img

Related articles

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...