Monday, April 6, 2026

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

Date:

Share post:

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন না সুজন মুখোপাধ্যায়। ইডেন টেস্টের তৃতীয় দিন থেকেই বল ঘুরতে পারে। ফলে ভারতীয় দল বাড়তি অল-রাউন্ডার খেলাবে না বিশেষজ্ঞ স্পিনার তা নিয়ে চর্চা শুরু হয়েছে। অধিনায়ক গিল(Subhaman Gill) উত্তরটা দিয়েও যেন দিলেন না।

ম্যাচের আগের দিন আপসানাল অনুশীলন। তবে নজর কারলেন কুলদীপ যাদব। অধিনায়ক গিলের(Subhaman Gill) সঙ্গে ভারতীয় দলের যে কয়েকজন সদস্য এসেছিলেন তার মধ্যে অন্যতম কুলদীপ। পুরো দমে ব্যাটিং বোলিং অনুশীলন করলেন। কিন্তু ইডেনে কি খেলবেন কুলদীপ! গিল অপেক্ষা বাড়ালেন ম্যাচের সকাল পর্যন্ত।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে গিল বলেন, “এটা জটিল একজন স্পিনার খেলানো অল রাউন্ডরককে বসিয়ে ।।কুলদীপকে না সুন্দর। এটা কাল সকালে ঠিক করব পিচের পরিস্থিতি দেখে।আমাদের ভাগ্য ভালো আমাদের অলরাউন্ডাররা ব্যাটে বলে দলকে ভরসা জোগাতে পারে। ওয়াশি, অক্ষর, জাড্ডু প্রত্যেকেই ভালো ব্যাটার। বল হাতেও দারুণ। ওদের বেঞ্চে রাখা কঠিন।

এখানেই থেমে না থেকে গিল আরও বলেন, জাদেজা ,সুন্দর এরা যেমন ভালো ব্যাটিং করে তেমনই ভালো  বোলিং করেন।অপশন বেশি থাকলে অধিনায়কের কাজটা কঠিন হয়। অধিনায়ক হিসেবে আমি দলের প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত নিয়েছি।

বিগত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও দফায় দফায় পিচ দেখলেন গিল। কী বুঝলেন কেমন হবে পিচ? গিল বলেন পিচ নিয়ে,  উইকেটে ভালো। টিপিক্যাল ইডেনে উইকেট। এটা স্লো উইকেট, ২০০ ওভারের পর স্পিনাররা সুবিধা হবে। পূর্ব ভারতে তাড়াতাড়ি সূর্য যায় ফলে শুরুতে ও শেষে পেশাররা বাড়তি সুবিধা পান সেটাও মাথায় রাখতে হচ্ছে।

প্রতিপক্ষ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। তাই প্রতিপক্ষকে সমীহ করে গিল বলছেন,  এই দুটো টেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের জন্য সহজ হবে না। দক্ষিণ আফ্রিকারও ভালো অলরাউন্ডার আছে। পাকিস্তানে ওরা সিরিজ ড্র ​​করেছে। বিদেশি দলের ক্ষেত্রে উপমহাদেশের উইকেটে ভালো খেলাটা চ্যালেঞ্জিং। সেটাই ওরা করে দেখিয়েছে।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...