Monday, April 6, 2026

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে ২০২৫ এর নির্বাচনী বৈতরিনী শুধু পেরল তাই নয়, এনডিএ জোট রেকর্ড আসনে জিততে চলেছে। শুধু কি সেই কারণেই মহিলা ভোটাররা বেড়েছে কম-বেশি ১২ শতাংশ। এটা মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার ফল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০২১ থেকে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmir Bhander) প্রকল্প শুরু হয়েছে। ১৮-৬০ বছরের বাড়ির প্রত্যেক মহিলা এই সুবিধা পাচ্ছেন। সেই মডেল নকল করেছিল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সরকার। কেউ কেউ মাঝপথে বন্ধ করে দিয়েছে। বাংলা কথা দিয়ে কথা রেখেছে। ২০২৪ এর লোকসভা ভোটের প্রচারে নেমে প্রধানমন্ত্রী বাংলায় এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে রাবড়ি বলেছিলেন। আর তিনিই এবারে বিহারের ভোটের আগে প্রচারে এসে প্রত্যেক মহিলদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা।
আরও খবরOver rated-Over hyped! অভিষেকের মন্তব্যই মিলে গেল বিহারে পিকে-র দলের ভরাডুবিতে

মহিলাদের ভোট টানতে মরিয়া হয়ে একের পর পদক্ষেপ নিতে হয়েছে নীতীশ আর বিজেপিকে। ২০০৫ সালে নীতীশ কুমার যখন প্রথমবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন, তখনই স্কুল পড়ুয়া মহিলাদের সাইকেল দিয়েছিলেন। এখন তাঁরা অনেকেই গৃহবধূ। এই ভোটের আগে তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পেয়েছেন। তা ছাড়া বিহারে মদ নিষিদ্ধ করে দেওয়া, পুলিশের চাকরিতে মহিলাদের বাধ্যতামূলক সংরক্ষণ, পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন সংরক্ষণ সবই মহিলা জনভিত্তিকে ধারাবাহিক ভাবে মজবুত করেছে। আর এর সবকটি পদক্ষেপই তারা  নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথেই।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...