Thursday, February 26, 2026

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের ফল প্রকাশের পরেই খুশির হাওয়া হুগলির উওরপাড়ায়। কারণ পাড়ার ছেলে এবার বিহারের বিধায়ক হচ্ছেন। ভবিষতে মন্ত্রীও হতে পারেন। উওরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন IPS আনন্দ মিশ্রর (Anand Mishra) জয়ে তাই খুশি উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড।

বিহার বিধানসভা ভোটের ফলে এক টুকরো ছোঁয়া বাংলার। উওরপাড়ার বাসিন্দা পরমহংস মিশ্রর ছেলে আনন্দ মিশ্র এবার বিজেপির (BJP) টিকিটে জিতেছেন বক্সার থেকে। হিন্দমোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাশ করেন। পরে হিন্দমোটর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন আনন্দ (Anand Mishra)। এরপরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিকাল সায়ন্সে স্নাতক হন। ২০১১ সালের আইপিএস আনন্দ কর্মরত ছিলেন অসমে।

শুধু লেখাপড়া নয়, আনন্দ মিশ্র ক্যারাটেতেও পারদর্শী ছিলেন। নয়ের দশকে উত্তরপাড়ার ক্যারাটে প্রশিক্ষক সেনসাই প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে ক্যারাটেতে যোগদান। প্রসেনজিৎ জানান, ছোট থেকেই আনন্দর মধ্যে বড় কিছু করার অদম্য ইচ্ছা ছিল। যা কাজ দেওয়া হত তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করত। তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের আইপিএস দাপুটে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানত!

কিন্তু হঠাৎ আইপিএস-এর চাকরি ছেড়ে সরাসরি আনন্দের রাজনীতিতে যোগদান অনেকেই ভালো চোখে দেখেননি। প্রিয়জন থেকে শিক্ষক অনেকেই বারণ করেছিলেন। কিন্তু সেই অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জোরেই আনন্দ মিশ্র বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন। আত্মীয়স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি। এই বিষয়ে বেশি কিছু বলতে না চাইলেও আনন্দ জানান, “বাকি জীবনটা মানুষের জন্য কাজ করতে চাই।”

spot_img

Related articles

অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের পরেও ফের যাদবপুরে র‍্যাগিং-এর অভিযোগ

ফের র‍্যাগিং-এর (Jadavpur University) অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! এবারেও কলা বিভাগের 'কম্প্যারাতিভ লিটারেচার'-এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে হেনস্থা করার অভিযোগ...

পরপর ৭২ বাঘের মৃত্যু থাইল্যান্ডে! রহস্যময় ঘটনায় বাড়ছে উদ্বেগ

থাইল্যান্ডে প্রায় ১০ দিনে ৭২টি বাঘের মৃত্যু (Thailand Tiger Deaths)। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। চলতি বছরের ৮...

বিচার বিভাগ রক্তাক্ত, ক্ষমা যথেষ্ট নয়: বিতর্কিত NCERT-র বই নিষিদ্ধ করে জানাল সুপ্রিম কোর্ট

বিতর্কিত এনসিইআরটি-র বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট( Supreme Court)। বৃহস্পতিবার NCERT (National Council of Educational Research and Training)-র...

আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড

বৃহস্পতিবার সকালে কলকাতার আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক (bomb threat in Anandapur passport office) । মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হবে...