Tuesday, April 7, 2026

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

Date:

Share post:

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পত্রলেখার (Patralekhaa) পরিবারে নতুন সদস্য আসার কথা সমাজ মাধ্যমে নিজেরাই জানিয়েছেন তারকা দম্পতি। চলতি বছরের জুলাই মাসেই পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এবার যুগলের চতুর্থ বিবাহ বার্ষিকীতেই দুই থেকে তিন হলেন সেলিব্রেটি কাপল।

দিন কয়েক আগেই মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। তখন ভি-ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজকুমার। এবার অভিনেতা নিজেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন। সন্তান ধারণে সমস্যা না হওয়ার কারণ নিয়ে পত্রলেখা আগেই মুখ খুলেছিলেন। তবে জানা গেছে স্বাভাবিক পদ্ধতিতেই মা-বাবা হয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে লেখেন, “আনন্দে আত্মহারা আমরা। কন্যাসন্তান দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন।” ইতিমধ্যেই বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, আলি ফজল, ভারতী সিং-সহ বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...