Tuesday, April 7, 2026

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

Date:

Share post:

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের। গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। তবে ১৩ নভেম্বর বাকিরা দেশে ফিরলেও সরবজিৎ আর ফেরেননি। এর পর থেকেই শুরু হয় চাঞ্চল্য এবং পুলিশের তদন্ত।

তদন্তের সূত্রে জানা যায়, পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সরবজিৎ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘নিকাহনামা’ ভাইরাল হয়ে পড়ে। প্রকাশ পেয়েছে যে লাহোরের কাছে শেখুপুরার বাসিন্দা নাসির হোসেনকে বিয়ে করে তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘নুর’। পাকিস্তানি ইমিগ্রেশন ভারতের কাছে জানায়, সরবজিৎ এক্সিট ক্লিয়ারেন্সের জন্য রিপোর্টই করেননি। বিষয়টি জানাতে ভারতীয় কর্তৃপক্ষকে একটি প্রাথমিক প্রতিবেদনও পাঠানো হয়েছে।

সরবজিৎ কৌরের ব্যক্তিগত জীবন সম্পর্কেও উঠে এসেছে বেশ কিছু তথ্য। বহু বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয় এবং প্রথম বিয়ে থেকে তাঁর দুই সন্তান রয়েছে। প্রাক্তন স্বামী কার্নেল সিং প্রায় তিন দশক ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তদন্তে আরও জানা যায়, পঞ্জাবের মুক্তসর জেলায় করা সরবজিৎ-এর পাসপোর্টে স্বামীর নামের জায়গায় বাবার নাম লেখা ছিল।

ধর্মীয় যাত্রা শেষে দেশে না ফেরায় পরিবার এবং প্রশাসনের উদ্বেগ বাড়ছিল। বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। সরবজিৎ-এর এই সিদ্ধান্তে পরিবারেও তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন – মডেল বিহার! SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল, ধুয়ে দিলেন কল্যাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...