Thursday, April 9, 2026

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর থেকেই ইডেনের পিচ নিয়ে নিত্য নতুন বায়না শুরু করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।  ম্যাচ হারের পর পিচ নিয়ে বিতর্কের যবনিকা টানলেন গম্ভীর।

পিচ যাতে স্পোর্টিং হয় তার জন্য সব রকম চেষ্টা করে সিএবি। ম্যাচ শুরুর একদিন আগে সারারাত পিচ খোলা রাখা হয়েছিল। যাতে অন্তত শিশিরে কিছুটা প্রাণ পায় পিচটা। সেই খরবও পৌছে যায় গম্ভীরের কাছে। তারপর থেকে শুধু পিচ দেখার একজন ‘পাহারাদার’ রাখা হয়। যার কাজ হবে যাতে কোনও ভাবেই ‘আইনের ফাঁক’ দিয়ে নির্দেশ বহির্ভূত আর কিছু না হয়, সেটা নজরদারি করা।

ম্যাচ হারের পর কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ইডেনের উইকেটের প্রশংসা করেন গম্ভীর(Gautam Gambhir)। তিনি সরাসরি বলে  দিলেন, আমরা এইরকম উইকেট চেয়েছিলাম।” নিজের দলের ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাকেই হারের জন্য দায়ী করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

ইডেনের হারের গৌতম গম্ভীর বলেন,”উইকেট যেমন চেয়েছিলাম, তেমনই আমরা পেয়েছি। সে জন্য ইডেন কিউরেটরকে ধন্যবাদ। কিন্তু আমাদের দলের ক্রিকেটারদের এই ধরনের উইকেটে সঠিক ভাবে খেলার মতো মানসিক শক্তি ও দক্ষতায় আরও উন্নতি করতে হবে। দলের বেশির ভাগ খেলোয়াড়ই খুব একটা অভিজ্ঞ নয়। ওদের এই ধরনের উইকেটে খেলা আরও শিখতে হবে”।

একইসঙ্গে গম্ভীর বলেছেন, “আমাদের একটাও পার্টনারশিপ তৈরি করতে পারেনি। আমাদের একটা ৪০-৫০ রানের পার্টনারশিপ তৈরি করতে পারিনি। এটা হারের একটা কারণ। আমাদের পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।”

পরের টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দু’দিন পাওয়া গিয়েছে।প্রথমে পরিকল্পনা ছিল, জিতলে কয়েকজন ক্রিকেটার ছুটি নিতেন। সব ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার ইডেনেই অনুশীলন করবে ভারতীয় দল।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...