Monday, April 13, 2026

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

Date:

Share post:

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। পাশাপাশি দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারবেন না কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

রবিবার রাতের দিকে হাসপাতাল থেকে টিম হোটেলে ফেরেন গিল। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চেয়েও এক অদ্ভূত পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। গিলকে পরামর্শ দেওয়া হয়েছে, ঘাড়ের সমস্যার বিমানসফর না করলেই ভাল। তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে।

মঙ্গলবার ইডেনে অনুশীলন করবে ভারতীয় দল।   বুধবার গুয়াহাটি যাবে ভারতীয় দল। তিনি ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে গুয়াহাটি নাও যেতে পারেন। মঙ্গলবার ফের হাসপাতালে যাবেন গিল। আরও এক দফা পরীক্ষা নীরিক্ষা হবে তাঁর। তারপরেই গিলের বিমান সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একান্ত খেলার সম্ভাবনা না থাকলে গিলকে গুয়াহাটিতে নাও পাঠানো হতে পারে।

হাসপাতাল থেকে বেরোনোর সময় দেখা গিয়েছে গিলের নেক কলার পরে রয়েছেন। ভারত অধিনায়কের হাঁটাচলা নিয়েও সমস্যা রয়েছে। দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়েও রয়েছে সংশয়।এমনকি একদিনের সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। গিল দ্বিতীয় টেস্ট বা একদিনের সিরিজে খেলতে না পারলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে ভারতীয় দলকে। দৌড়ে এগিয়ে আছে ঋষভ পন্থ।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...