Saturday, April 11, 2026

আইএসএল নিয়ে জটিলতা অব্যাহত, ফেডারেশন এবং ক্লাবেরগুলির বৈঠক নিষ্ফলা

Date:

Share post:

ভারতীয় ফুটবলে জটিলতা অব্যাহত। আইএসএল(ISL) থেকে আই লিগ দুই লিগই কবে শুরু হবে তা অজানা। মঙ্গলবার ছিল  ফেডারেশন  (AIFF) এবং ক্লাবগুলির মধ্যে অন দিল্লির ফুটবল হাউসে  বৈঠক।কিন্তু সেই বৈঠকেও ক্লাবগুলিকে কোনও দিশা দেখাতে পারল না ফেডারেশন। মোহনবাগান , ইস্টবেঙ্গল এই বৈঠকে যোগ দেয়নি।

মঙ্গলবার এই সংক্রান্ত মামলার একটি শুনানি ছিল, কিন্তু বিষয়টির আগামী বৃহস্পতিবার শুনানি হবে।

আইএসএল(ISL) কবে শুরু হবে তা এখনও কেউ জানে না। অধিকাংশ দলই অনুশীলন বন্ধ রেখেছে। এআইএফএফ এবং এফএসডিএল-র মধ্যে একাধিক জটিলতা তৈরি হয়েছে।

আইএসএলের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর।  এআইএফএফ এবং এফএসডিএল সমস্যা অব্যাহত । আইএসএল নিয়ে জট অব্যাহত এই পরিস্থিতিতে কোন কোম্পানি আইএসএল করার জন্য বিট করেনি। সমস্যা সমাধানে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফেডারেশন।

ভারতীয় ফুটবলের স্বার্থে দুই পক্ষকে কিছুটা নমনীয় হতে হবে। ক্লাবগুলি নিজেরা লিগ আয়োজন করতে চাইছে। কিন্তু সেটা এখন সম্ভব নয়।

প্রবল অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় ফুটবল এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টই যদি কোন সমাধান সূত্র বের করেত দিতে  পারে তাহলে অচলাবস্থা কাটতে পারে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...