Monday, April 13, 2026

১০০ দিনের কাজ শুরু না-হওয়ায় আদালতের দ্বারস্থ খেতমজুর ইউনিয়ন

Date:

Share post:

অগাস্ট মাসেই রাজ্যে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া ও কাজ পুনরায় চালুর বিষয়ে আদালতের স্পষ্ট বার্তার পরও কেন্দ্রীয় সরকার (Central Government) কোনও কার্যকর উদ্যোগ না-নেওয়ায় অবশেষে আদালতের শরণাপন্ন হল খেতমজুর ইউনিয়ন।

সোমবার হাইকোর্টে (Calcutta High Court) একটি আবেদন জমা দিয়ে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রের নিষ্ক্রিয়তায় রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক আর্থিক সংকটে পড়েছেন। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত পর্যবেক্ষণে জানায়, কেন্দ্র নির্দেশ পালন না-করলে ইউনিয়ন চাইলে আদালত অবমাননার মামলা দায়ের করতে পারে।

আরও পড়ুন : এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

গত ৭ নভেম্বর কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল আদালতকে আশ্বস্ত করেছিলেন যে, ১০০ দিনের প্রকল্পে বকেয়া নিষ্পত্তি এবং কাজ নিয়মিত করার বিষয়ে কেন্দ্রীয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে। হাইকোর্ট তখন কেন্দ্রকে ‘‘আইনের ব্যাখ্যা না-দিয়ে বাস্তবিক প্রক্রিয়া শুরু করতে’’ পরামর্শ দিয়েছিল। কিন্তু আদালতের মতে সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। ইউনিয়নের দাবি, কাজ বন্ধ থাকার ফলে শ্রমিক পরিবারগুলির উপর তীব্র আর্থিক চাপ তৈরি হয়েছে। তাই আদালতের হস্তক্ষেপ ছাড়া কোনও উপায় নেই। মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে ডিভিশন বেঞ্চ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...