Monday, April 13, 2026

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

Date:

Share post:

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা, অতিবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিক বৈঠকে অংশ নেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপ কৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি, ক্ষতির পরিমাণ এবং দাবি নিষ্পত্তির বর্তমান অবস্থার বিস্তারিত রিপোর্ট পেশ করেন।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার কৃষকদের সম্পূর্ণ পাশে রয়েছে এবং দ্রুততম সময়ে শস্য বিমার বকেয়া দাবি নিষ্পত্তি করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি জেলার তথ্য খতিয়ে দেখে কোথায় কতটা ক্ষতি হয়েছে এবং কোথায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন রয়েছে, তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিমা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করে দাবি নিষ্পত্তির গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি দফতরের আধিকারিকরা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলছে। তথ্য যাচাই শেষ হলেই শস্য বিমার টাকা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও কৃষক বৈধ দাবি থাকা সত্ত্বেও বঞ্চিত না হন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে শস্য বিমা সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই আজকের বৈঠকের মূল লক্ষ্য ছিল।

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...