Monday, April 13, 2026

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

Date:

Share post:

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপে বার্ষিক ১২ হাজার টাকা ভাতা নির্ধারিত। আবেদন করার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।

স্কলারশিপের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে আবেদনকারীকে। পূর্ববর্তী শ্রেণিতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীকে হতে হবে দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী, অস্থি-সংক্রান্ত প্রতিবন্ধী অথবা মানসিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা হতে হবে ৪০ শতাংশ এবং থাকতে হবে বৈধ শংসাপত্র।

পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে হলেই আবেদন করা যাবে। নির্ধারিত মানদণ্ড পূরণ হলে ব্যক্তিগত তথ্যসহ আবেদন ফর্ম জমা দিতে হবে। নথিপত্র এবং যোগ্যতা যাচাইয়ের পর নির্বাচিত পড়ুয়ারা পাবেন বার্ষিক ১২ হাজার টাকার আর্থিক সহায়তা।রাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে, যেন কোনও যোগ্য পড়ুয়া সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই অনলাইন আবেদনপদ্ধতি সহজ ও স্বচ্ছ রাখা হয়েছে।

আরও পড়ুন- বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...