Monday, April 13, 2026

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিরোধী নয় ফেডারেশন: জানালেন স্বরূপ-রাহুল-পাভেলরা

Date:

Share post:

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা উড়িয়ে দিয়ে ফেডারেশন কর্তারা সাফ জানিয়ে দিলেন, পুরোপুরি তাঁদের পাশে আছে ফেডারেশন। তাঁদের কাছে ফেডারেশনের অনুরোধ, আপনারা যাঁরা এই ধরনের ফিল্ম বানাতে চান, ফেডারেশনের কাছে আসুন, ফেডারেশন সর্বতোভাবে সাহায্য করবে। ছবির কনটেন্ট ও উদ্দেশ্য জানিয়ে আলোচনায় বসুন, সবরকমভাবে সাহায্য করা হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই বার্তা দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ও টলিপাড়ার একঝাঁক পরিচালক।

তাঁদের বক্তব্য, ফেডারেশনের সঙ্গে আসুন, সম্পূর্ণ সহযোগিতা করা হবে। এর পাশাপাশি ফেডারেশন সভাপতি জানান, পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ১৩ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে যে মামলা করেছিলেন, তিনি সেখান থেকে সরে এসেছেন। ফলে আগামী দিনে ফেডারেশন তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। একই সঙ্গে অভিনেতা রুদ্রনীল ঘোঘ সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যে অভিযোগ করেছেন তারও জবাব দিয়েছে ফেডারেশন। তথ্য তুলে ধরে সভাপতি পাল্টা অভিযোগ করেন, ওঁর কাছে টেকনিশিয়ানদের প্রায় ১৯ লক্ষ টাকা ২ বছর ধরে বাকি পড়ে আছে। বারবার বলার পরেও উনি গরিব টেকনিশিয়ানদের পাওনা টাকা দেননি। উল্টে সোশ্যাল মিডিয়ায় টেকনিশিয়ানদেরই অপমান করছেন।

আরও পড়ুন – ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...