Monday, April 13, 2026

SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার ‘চক্রান্ত’ বিজেপির! প্রতিবাদে শিবপুরে মিছিল-পথসভা তৃণমূলের

Date:

Share post:

SIR প্রক্রিয়ায় যাতে একটিও বৈধ ভোটার বাদ না যান, সেই দাবিকে কেন্দ্র করে এবং SIR নিয়ে বিজেপির “চক্রান্ত”-এর বিরুদ্ধে সরব হয়ে শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ও পথসভা। শিবপুরের মাননীয় বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আহ্বানে বুধবার দাশনগর পেট্রোল পাম্প থেকে বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে পা মেলান শিবপুর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক মনোজ তিওয়ারি, শিবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবী ঘোষ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ মণ্ডল, আইএনটিটিইউসির শিবপুর সভাপতি শুভময় মোদক, তৃণমূল নেতা অসিত চ্যাটার্জি এবং শিবপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপ্লব দে। উপস্থিত ছিলেন বহু কর্মী-সমর্থকও। মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তারা অভিযোগ করেন, SIR প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে বিজেপি। বৈধ ভোটারদের নাম যাতে কোনওভাবেই বাদ না যায়, তার জন্য এলাকাবাসীকে সতর্ক থাকার বার্তাও দেন নেতারা। পথসভায় মানুষের বিপুল উপস্থিতি তৃণমূল নেতৃত্বকে আরও উৎসাহিত করেছে বলে দাবি সংগঠনের।

আরও পড়ুন- শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...