Wednesday, March 11, 2026

শোভনদেবের উপস্থিতিতে চার্টার অফ ডিমান্ডে সই, খুশি কর্মীরা

Date:

Share post:

শুক্রবার সিইএসসিতে তৃণমুলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( এস কে ইউ) ৬ বছর বাদে চার্টার অফ ডিমান্ড সই করলো। হাসি ফুটলো সংগঠনের প্রায় ৪ হাজার ৩০০ কর্মীর মুখে। এই নয়া চুক্তি স্বাক্ষরের ফলে কর্মীদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন হলো। বেসিক – ডিএ – হাউস রেন্ট আলাউন্স। কর্মীদের দাবি মতোই কমলো তাদের দেও বিমার প্রিমিয়াম।

এদিন এই নয়া চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চুক্তি সইয়ের পর যারপরনাই খুশি কর্মীরা ভিক্টোরিয়া হাউসের গেটে স্লোগান দেন। আস্থা জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানান তাদের আগলে রাখা শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতি। মন্ত্রী বলেন, সিইএসসি তে আমাদের দলের বহু পুরোনো ইউনিয়ন। ৪৫০০ কর্মীর মধ্যে ৪৩০০ তৃণমুলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন করে। এখানে শেষ যে নির্বাচন হয়েছে তাতে তৃণমুল ৯৮শতাংশ ভোট পেয়েছে। বাকি ২.৩ শতাংশ পেয়েছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই শ্রমিক কর্মচারী ইউনিয়নের দাপট প্রশ্নাতীত। মন্ত্রীর সংযোজন, এই চুক্তি সইয়ের পর কর্মীরা ব্যাপক খুশি। আগে এখানে ৩ টি ইউনিয়ন থাকলেও সারা বছর কর্মীদের সুখে দুঃখে তৃণমুলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন পাশে থাকে। তাই ওরাও তৃণমুলের সঙ্গে থাকে।

আরও পড়ুন- খসে পড়ল মুখোশ! খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...