Thursday, March 26, 2026

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

Date:

Share post:

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের (aftershock) জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। সেই আফটার শক অনুভূত হল শনিবার সকালে। বাংলাদেশের বাইপাইল এলাকায় শনিবার সকালে ৩.৩ মাত্রার ভূমিকম্পের ফের আতঙ্ক ছড়ায়।

সিসমোলজি বিভাগের (seismology department) হিসাব অনুযায়ী শনিবার সকাল ১০.০৬ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের বাইপাইল, গাজীপুর(Gajipur), কালীগঞ্জ, পলাশ, ঘোড়াশাল (Ghorashal) প্রভৃতি এলাকায়। তবে শুক্রবারের মতো এই কম্পন ততটা তীব্র ছিল না। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে ভূমিকম্পের জেরে মৃত্যু ৬ জনের! আহত ৫০

সিসমোলজি বিভাগের (seismology department) পরিসংখ্যান জানাচ্ছে শনিবারের কম্পনের মাত্রা ছিল ৩.৩। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তিস্থল। যে কারণে স্বল্পমাত্রার কম্পন হলেও আতঙ্ক ছড়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। প্রায় ১২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। যদিও শনিবারের ভূমিকম্পের প্রভাব ভারতের কোন এলাকা সেভাবে পড়েনি।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...