Wednesday, March 25, 2026

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে ২০ বছর পরে স্বরাষ্ট্র দফতর সরিয়ে নিয়েছে বিজেপি। এই দফতর পেয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। ফলে অনেকেই বলছেন, বিহারের ভবিষ্যৎ ‘মুখ্যমন্ত্রী’-র পথ সুগম করল বিজেপি।

সাধারণত মুখ্যমন্ত্রীর হাতেই থাকে স্বরাষ্ট্র দফতর— পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, অসম, তেলঙ্গানায় তা-ই দেখা যায়। বিহারে এই পরিবর্তনকে তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশের শারীরিক পরিস্থিতি এবং সাম্প্রতিক জনসভায় ভুল–বিবৃতির পুনরাবৃত্তি বিজেপির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। নীতীশ শিবির অবশ্য বলছে, স্বরাষ্ট্র যেমন বিজেপি পেয়েছে, তেমনই অর্থ দফতর এসেছে জেডিইউয়ের দখলে। তাই নীতীশকে ‘নিধিরাম’ বলা ঠিক নয়। তবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য, খনি, ভূমি দফতরসহ বেশিরভাগই রয়েছে বিজেপির হাতে।

২৪৩ আসনের বিধানসভায় জেডিইউ-র চেয়ে বিজেপি বড় শরিক— ৮৯ বনাম ৮৫। ২৭ সদস্যের মন্ত্রিসভায় বিজেপির ১৪ জন, জেডিইউয়ের ৯ জন। আগের মন্ত্রিসভাতেও বিজেপির সংখ্যা ছিল বেশি। ফলে দফতর বণ্টনে বিজেপির আধিপত্যই যে স্পষ্ট, তা মানছেন রাজনৈতিক মহলের অনেকে। বিজেপি আপাতত জোটে কোনও টানাপড়েন সৃষ্টি করতে চাইছে না। তবে নীতীশ-পরবর্তী নেতৃত্ব জেডিইউ-তে নেই— এই ধারণা থেকেই ভবিষ্যতের প্রস্তুতি শুরু করছে পদ্মশিবির, এমনটাই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...