Saturday, June 20, 2026

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

Date:

Share post:

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁরা নিজেদের বুথে ৯৯ শতাংশের বেশি ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁদের বিশেষ সম্মান জানানো হবে।

কমিশনের মতে, এই উদ্যোগ শুধু দক্ষ কর্মীদের স্বীকৃতি দেওয়া নয়, বরং তাঁদের কাজকে সামনে এনে অন্য বিএলওদেরও উৎসাহিত করা। এজন্য পুরস্কৃত আধিকারিকদের ছবি ও ভিডিও–বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত হয়েছে। রবিবার থেকেই এই প্রচার শুরু করবে কমিশন। কমিশনের সর্বশেষ হিসেব বলছে, শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যের ৩ কোটি ১৫ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, যা মোট ফর্মের ৪১.২০ শতাংশ। কমিশনের ধারণা, যাঁরা লক্ষ্য ছাড়িয়ে আগেভাগে কাজ শেষ করেছেন, তাঁদের কাজ তুলে ধরা গেলে গোটা প্রক্রিয়ার গতি আরও বাড়বে।

আরও পড়ুন- এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...