Saturday, June 20, 2026

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন। শনিবার সব জেলার জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান, বুথ লেভেল অফিসার বা বি-এল-ওদের কাজে সর্বাত্মক সহযোগিতা করতে হবে প্রশাসনের অন্য স্তরের আধিকারিকদের। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন দফতরের আধিকারিকদের সহায়তার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েই মনে করিয়ে দেন।

তবে শুধু এসআইআর নয়, উন্নয়নমূলক প্রকল্পগুলিও যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যসচিব। প্রশাসনিক সূত্রের খবর, বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তা সংস্কারের কাজ এবং চলমান প্রকল্পগুলির গতিবৃদ্ধির ওপর বাড়তি জোর দেন তিনি। শীতের মরশুমে পরিকাঠামো উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন।

এদিনের বৈঠকে মুখ্যসচিব জানান, একদিকে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, অন্যদিকে পরিকাঠামো—সহ উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও যেন সমান তৎপরতায় পর্যবেক্ষণ করা হয়। এসআইআরের চাপ দেখিয়ে উন্নয়নে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। রাজ্যের দরজায়–দরজায় চিকিৎসা পরিষেবা বা ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট চালু হওয়ায়, সেই পরিষেবার কার্যকারিতার দিকেও নজর রাখতে বলেছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধিত এই পরিষেবায় কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে বলে নির্দেশ। সূত্রের খবর, ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ প্রকল্প ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ডিসেম্বর মাসে ১৬ লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে— সেই তালিকাও খতিয়ে দেখতে বলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...