Monday, April 13, 2026

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

Date:

Share post:

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮ দেশে। ইতিমধ্যেই ৪২ দেশের নাম চূড়ান্ত, প্লে-অফে খেলবে আরও ছয় দল। কিন্তু এই ৪৮ দেশের বাইরেও অনেক দেশ থাকবে যারা বিশ্বকাপে খেলার বা মহাদেশের শ্রেষ্ঠত্বে অংশ নিতে পারবে না। এবার তাদের জন্যই বিকল্প টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা(FIFA)।

আগামী বছর মার্চ-এপ্রিল মাসে কোনও টুর্নামেন্ট নেই। সেই সময় প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলি। কিন্ত যারা বিশ্বকাপে খেলবে না তাদের সামনে কোনও লক্ষ্য থাকবে না। দুর্বল দেশগুলিও খেলতে পারবে ফিফার টুর্নামেন্ট। দুই বছর পর ফিরছে ফিফা সিরিজ ২০২৬ (FIFA Series 2026)। পুরুষ এবং মহিলা দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে ফিফা।

 

মহিলাদের ফিফা সিরিজটি(FIFA Series) আয়োজিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। অন্যদিকে পুরুষদের ম্যাচগুলো আয়োজিত হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে।

এর আগে ২০২৪ সালে ফিফা সিরিজ হয়েছিল। ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কাতে। ফুটবলের প্রসার আরও বাড়াতে উদ্যোগী ফিফা। বেশিরভাগ দেশকে ফিফার টুর্নামেন্টে খেলানোর পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

এখন প্রশ্ন ভারত কি এই প্রতিযোগিতায় খেলতে পারবে? কারণ ভারত বিশ্বকাপ বা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি।কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবল ফিফার ক্রম তালিকায় রয়েছে ১৪২ নম্বরে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...