Wednesday, March 25, 2026

সোমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণে চমক, জেনে নিন উপস্থিত থাকবেন কারা

Date:

Share post:

রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice of supreme court) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সূর্য কান্ত (Surya Kant)। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ৬ দেশের প্রধান বিচারপতিরা। তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি।

২৪ নভেম্বর সোমবার সূর্য কান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধান বিচারপতি লিওঁপো নরবু শেরিং,কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমে, কেনিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি সুসান নজোকি,মালয়েশিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি দাতুক নলিনী পদ্মনাথন,মরিশাসের প্রধান বিচারপতি বিবি রেহানা মুংলি গুলবুল। নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের সঙ্গে নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অনিল কুমার সিনহা যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পি. পদ্মান সুরেসেন, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের বিচারপতি এস. থুরাইরাজা পিসি এবং বিচারপতি এ.এইচ.এম.ডি. নওয়াজ।২০১৯ সালের ২৪ মে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ, রাষ্ট্রদ্রোহ আইন, নির্বাচনী বন্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বেঞ্চের সদস্যও থেকেছেন। এবার তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...