Wednesday, March 25, 2026

নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৩ স্কুলশিক্ষক

Date:

Share post:

উত্তরাখণ্ডের নৈনিতালের (Uttarakhand Nainital) গরম পানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সকলেই উত্তরাখণ্ডের আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক (Government School Teachers) বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর গাড়ি করে ওই চারজন একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাল্দওয়ানি যাচ্ছিলেন।খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়। নৈনিতালের পুলিশ সুপার (ক্রাইম) জগদীশ চন্দ্র জানান স্থানীয়রাই প্রথমে খবর দেন।নিহতরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। মনোজ কুমার নামে এক ব্যক্তি চিকিৎসাধীন। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...