Saturday, April 4, 2026

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

Date:

Share post:

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা গেল—বৃদ্ধা মায়ারানী গোস্বামী নাকি ৪৪টি ভিন্ন ভিন্ন বিধানসভা এলাকার ভোটার! একই ব্যক্তির নাম কোথাও মায়ারানী দাস, কোথাও মায়া রানী গোস্বামী, আবার কোথাও মায়ারানী রায়—নাম এক, পদবী আলাদা, ঠিকানায় মিল নেই। ঘটনাটি প্রকাশ পেতেই উত্তাল এলাকা ও রাজনৈতিক মহল।

গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া—বৈধ ভোটার চিহ্নিতকরণ ও অবৈধ নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে। এর মধ্যেই বুথ লেভেল অফিসাররা পাণ্ডবেশ্বরের প্রতিটি বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেন। সেই ফর্মই পৌঁছেছিল মায়ারানী গোস্বামীর বাড়িতে। ফর্ম স্ক্যান হতেই উঠে আসে এই অভূতপূর্ব গরমিল। অবাক ও আতঙ্কিত বৃদ্ধা এখন পুরোপুরি হতবাক পরিস্থিতি বুঝে উঠতে না পেরে। তৃণমূল শিবিরের দাবি, পুরো বিষয়টিই নির্বাচন কমিশনের গাফিলতি। একই সুর সাংসদ কীর্তি আজাদের—তিনি সরাসরি কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

পাণ্ডবেশ্বরের খনি এলাকার এই গরমিল প্রশাসনিক মহলেও প্রশ্ন তুলেছে। কীভাবে একই ব্যক্তির নামে ৪৪টি ভোটার পরিচয় যুক্ত হয়? ডেটা এন্ট্রি ভুল, নাকি আরও গভীর কোনও সমস্যা—তা নিয়ে তদন্তের দাবি উঠছে নানা মহল থেকে।

আরও পড়ুন- ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...