Tuesday, March 31, 2026

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

Date:

Share post:

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবারের ভার্চুয়াল বৈঠকেই (virtual meeting)। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাংসদ থেকে বিধায়কদের মাঠে নেমে কাজ করার নির্দেশ দিলেন তিনি। সেই সঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোন জেলা, বিধানসভা কেমন পারফর্ম করছে, তারও পরিসংখ্যান পেশ করলেন তিনি।

সোমবারের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, সাংগঠনিকভাবে এসআইআরের কাজ যে চার বিধানসভা ভালো করেছে তার নাম জানান অভিষেক। তিনি জানান, বেশ ভালো করেছে ধনেখালি, হরিপাল, সিঙ্গুর, করণদিঘি, তারকেশ্বর, বালি, গোয়ালপোখর, রঘুনাথগঞ্জ, চাকুলিয়া ও রায়গঞ্জ। এর পাশাপাশি চার জেলার প্রশংসা করেন তিনি। সেগুলি হল – হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা ও উত্তর দিনাজপুর।

ভার্চুয়াল বৈঠকে যে বিধানসভাগুলি (Assembly) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক (Abhishek Banerjee) সেগুলি হল – বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা পোর্ট, কাশীপুর বেলগাছিয়া ও চৌরঙ্গী বিধানসভা। যে জেলাগুলির কাজ নিয়ে সংশয় প্রকাশ করেন অভিষেক, সেগুলি হল – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর, বনগাঁ।

আরও পড়ুন : সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের দায়িত্ব মনে করাবে তৃণমূলের ১০ প্রতিনিধি: নির্দেশ অভিষেকের

ইতিমধ্যেই ব্যাগ বেঁধে ২৬ নভেম্বর থেকে বিধানসভা অনুযায়ী ১৪ নেতৃত্বকে এলাকায় গিয়ে নয়দিন ধরে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ইনিউমারেশন ফর্ম ফিলাপ সম্পূর্ণ করাই লক্ষ্য দেন তিনি। সেক্ষেত্রে সব জেলায় সাংসদ, মন্ত্রী, বিধায়কদের দায়িত্ব ভাগ করে দিলেও দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Parganas) ও বীরভূমের (Birbhum) দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এই দুই জেলাতেও ভাল কাজ হচ্ছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...