Tuesday, May 12, 2026

ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

Date:

Share post:

আমি চলে যাব। তার পরেও আমার সহকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘রক এন্ড রোল’ করবে। এই দৃশ্যটাই আমাকে ভাবালো। আর এই এক ভাবনা থেকেই দুবাইয়ের (Dubai) ব্যয়বহুল শো থেকে নাম প্রত্যাহার করলেন মার্কিন পাইলটদের (US pilots) দল। হল না তাঁদের শেষ প্রদর্শনী।

দুবাই এয়ার শো-তে (Dubai air show) ভারতীয় তেজস (Tejas) বিমান ভেঙে পড়ার ঘটনা ভাইরাল গোটা বিশ্বে। আতঙ্কের সঙ্গে সেই সব ভিডিও দেশ-বিদেশের পত্রপত্রিকা শেয়ার করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনার পরও একই ভাইবে শেষ হয়েছে দুবাই এয়ার শো। ঠিক যেন মধ্যযুগের অ্যাম্পিথিয়েটার (Amphitheatre)। যেখানে হিংস্র পশুর আক্রমণে মানুষের মৃত্যুর পরও চলতে থাকতো বিনোদন।

ঠিক এই ঘটনাটাই নাড়া দিয়েছিল মার্কিন বায়ুসেনার পাইলট টেইলর হেস্টারকে (Taylor Heister)। দুর্ঘটনার পর ভারতীয় উইং কমান্ডারদের ব়্যাম্পে উইং কমান্ডার নমংশ শ্যালের (Namansh Shyal) তেজসের ফাঁকা জায়গা, তাঁর ব্যবহার করা গাড়িতে তাঁর জিনিসপত্র নাড়া দিয়েছিল টেইলরকে। অথচ এয়ার শো কর্তৃপক্ষ তখনও একই উৎসাহে চালিয়ে যাচ্ছেন যুদ্ধ বিমানের প্রদর্শনী। মনোরঞ্জন হচ্ছে হাজার হাজার মানুষের।

আরও পড়ুন : ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

এই মনোভাবেরই নীরব প্রতিবাদ করেছেন মার্কিন বিমান চালকরা। টেলরের নেতৃত্বে তাঁদের শেষ প্রদর্শনী বাতিল করেই দেশে ফিরেছেন মার্কিন বিমান চালকরা। নমংশের (Namansh Shyal) জায়গায় একেবারে নিজেকে বসিয়েই বিচার করেছিলেন টেইলর।

দুবাই এয়ার শো কর্তৃপক্ষের এই শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে জঘন্য এবং স্বার্থপর বলে দাবি করেছেন টেইলর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তিনি নিজের ব্যথার কথা বর্ণনা করে লিখেছেন, যখনই দুর্ঘটনার কালো ধোঁয়া সরে যাবে, তখনই যে মানুষগুলোকে খুশি করতে তুমি আপ্রাণ চেষ্টা করছিলে, তারা রক অ্যান্ড রোল শুনবেন। এই বিষয়টা যেন মেনে নেওয়া যায় না। তাই নীরবে শো ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তাঁরা।

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...