Tuesday, June 16, 2026

ট্রেনে উঠে গন্তব্য বদল! রাজ্যপালের গতি প্রকৃতিতে ফের প্রশ্ন

Date:

Share post:

ট্রেনে আচমকা আলাপেই নিজের গন্তব্য বদলে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ সফরে নির্ধারিত পথ বদলে সোজা চলে গেলেন সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। সৌজন্যে স্কুলে শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই সঙ্গে দেদার স্কুল তহবিলে দানও (donation) করলেন। আবার স্কুলে অনুদানেরও ঘোষণা করে দিলেন। ট্রেন বা জলপথের সফরে বহু মানুষের সঙ্গে আলাপ, মত বিনিময় হলেও তাঁদের ডাকে কতটা সাড়া দেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose), তা নিয়ে সন্দেহ থাকে। তবে এবার শিক্ষিকা বলেই কি আহ্বান উপেক্ষা করলেন না রাজ্যপাল (Governor), উঠেছে প্রশ্ন।

কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে জিয়াগঞ্জ (Jiaganj) আসছিলেন এস এন হাই স্কুলের (S N High School) শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি রাজ্যপালের পাশের সিটেই ছিলেন। নিরাপত্তারক্ষীরা চন্দ্রানীকে সামান্য সরে বসার অনুরোধ করেন। তাতে আপত্তি জানান রাজ্যপাল নিজে। সেই আসন দিয়েই আলাপের শুরু। আলাপচারিতার এক ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে (Governor) তাঁর বিদ্যালয় পরিদর্শনের জন্য  আমন্ত্রণ জানান।

আরও পড়ুন : অরিজিৎ-রাজ্যপাল সাক্ষাতে জমজমাট জিয়াগঞ্জ

​রাজ্যপালের দফতর সূত্রে খবর, চন্দ্রানীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার রাজ্যপাল আচমকা পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন। স্কুলেই ১০ হাজার টাকার চেক স্বাক্ষর করে দিয়ে দেন। এর পাশাপাশি, স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই ২ লক্ষ টাকা আর্থিক অনুদানও ঘোষণা করেন। ​এই স্কুল থেকে তিনি যান অরিজিৎ সিং-এর ওয়ার্কশপে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...