Saturday, June 20, 2026

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে (helicopter) করে বনগাঁ যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। মঙ্গলবারের এই ঘটনায় হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার।

রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী (Snehasish Chakraborty) জানান, উত্তর ২৪ পরগনার বনগাঁয় পৌঁছতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ব্যবহার করার কথা থাকলেও বীমা-জনিত গাফিলতির কারণে তা সম্ভব হয়নি। ফলে মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত সড়ক পথে যাত্রা করতে হয়। এই ধরনের পরিস্থিতিতে বিকল্প হেলিকপ্টার (helicopter) সরবরাহ করার কথা চুক্তিতে স্পষ্ট থাকলেও সংস্থাটি তা করতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : আমাকে ছুঁতেও পারবে না: হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন মমতা

মন্ত্রী আরও বলেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্থার এই অবহেলা গ্রহণযোগ্য নয়। দ্রুতই তাদের থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজ্যের সরকারি শীর্ষস্তরের একাংশের বক্তব্য, নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে এমন গাফিলতি অত্যন্ত গুরুতর এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা ফের না ঘটে তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...