Saturday, June 20, 2026

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর (Education Department)। ইতিমধ্যেই একাদশ-দ্বাদশের পাশাপাশি নবম-দশমের লিখিত পরীক্ষারও ফল প্রকাশিত হয়ে গিয়েছে। একাদশ-দ্বাদশের দুই বিষয়ে নথি যাচাই অর্থাৎ ভেরিফিকেশনের (verification) প্রক্রিয়াও শেষ। বৃহস্পতিবার থেকে এই দুই বিষয়ে ইন্টারভিউ (interview) শুরু হবে।

এবারে এসএসসি নিয়োগ (SSC recruitment) পরীক্ষায় ফর্ম দেওয়ার সময় থেকেই সজাগ কমিশন। ইন্টারভিউয়ের আগে নথি যাচাই প্রক্রিয়াতেও সেই সচেতনতা অব্যাহত। ইতিমধ্যেই বাংলার নথি যাচাইয়ে ৩৩ ও ইংরাজির ৭৩ জনের নাম বাদ পড়েছে। কমিশনের অভিযোগ তাদের মধ্যে কেউ অভিজ্ঞতার (experience) তথ্য ভুল দিয়েছেন। কেউ শিক্ষাগত যোগ্যতা (education qualification) কেউবা জাতি শংসাপত্র (caste certificate) পেশের জালিয়াতি করেছে। এরপর যে তালিকা তৈরি হয়েছে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন : হেরিটেজ সংরক্ষণে গতি: রাজ্যের প্রকল্পে ২৭টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ডাকা হবে ৩০০ থেকে ৩৫০ জন চাকরিপ্রার্থীকে। কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ (interview) নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই এসএসসি (SSC) নিয়োগের জন্য রাজ্যকে পাঁচটি আঞ্চলিক অফিসে ভাগ করা হয়েছে। এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, এই আঞ্চলিক অফিসগুলির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবে ইন্টারভিউ নেওয়াই সবথেকে সহজ বলে জানানো হয়েছে এসএসসি-র তরফে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...