Friday, June 26, 2026

গম্ভীরের সঙ্গে আলোচনায় বসছে বোর্ড, গিলদের ‘গুরু’ বদল হবে?

Date:

Share post:

ঘরের মাঠে হতাশাজনক ফলাফল। কিন্ত তারপরেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)উপর আস্থা হারাচ্ছে না বিসিসিআই(BCCI)। সামনে ঠাসা ক্রীড়াসূচি, নতুন বছরের প্রথমেই আবার টি২০ বিশ্বকাপ। ফলে কোনও রকম ঝাঁকুনি দিতে নারাজ বিসিসিআই।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সরানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু এই বিষয়ে এখন‌ই কোন‌ও পদক্ষেপ নিচ্ছে না বোর্ড। তবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচক কমিটির সঙ্গে বসতে চলেছেন বোর্ড কর্তারা।

সূত্রের খবর গম্ভীর যে ব্যর্থ, তেমনটা মনে করছেন না বোর্ড কর্তারাও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হেডকোচের উপর থেকে এখনই আস্থা হারাচ্ছে না বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। ফলে এখনই তাঁকে সরানোর কথা ভাবা হচ্ছে না।

একটি সর্বভারতীয়  ইংরেজি সংবাদ মাধ্যমে বোর্ডের এক কর্তা বলেছেন, “এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে আমাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের ট্রানজিশান প্রক্রিয়া নিয়ে। দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয় বিসিসিআই।”

সব মিলিয়ে আপাতত গুরু গম্ভীরের উপর ভরসা রাখছে বিসিসিআই।

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...