Saturday, June 6, 2026

সাতসকালে অবাক কাণ্ড: উত্তরপাড়ায় SIR আতঙ্কে গাছে মহিলা!

Date:

Share post:

বাংলাজুড়ে SIR আতঙ্কে নানা ঘটনা প্রতিদিনই সংবাদ শিরোনামে। কোথাও আত্মহত্যার অভিযোগ তো কোথাও অসুস্থ হওয়ার ঘটনা। এর মধ্যেই আবাক কাণ্ড হুগলির (Hoogly) উত্তরপাড়ায়। সেখানে বটগাছে (Banyan Tree) চড়ে বসে এক মহিলা। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara PS)। কাছে গেলেই তিনি বলতে আসছেন, এটাই আমার বাড়ি আমার কাছে কাগজ চাইবে না!

বৃহস্পতিবার, সকালে হঠাৎই শোরগোল উত্তরপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হিন্দমোটর  কলোনি এলাকায়। সেখানে বটগাছে (Banyan Tree) চড়ে বসে আছেন এক মহিলা (Woman)। তাঁকে নামতে বললেই গাছের ডাল হাতে তেড়ে আসছেন। বুধবার রাত থেকেই তিনি গাছে রয়েছেন। সকালে পুলিশ (Police) যায় তাঁকে নামাতে। কিন্তু গাছে ছেড়ে নামতে নারাজ তিনি।

স্থানীয়দের দাবি, এসআইআর ফর্ম পাওয়ার পরে আতঙ্কেই না কি তিনি গাছে চড়ে বসেছেন। কেউ আবার বলছেন SIR ফর্ম ফিলাপ হয়নি সেই আতঙ্কে উনি গাছে। তবে, কারও মতে আবার উত্তরপাড়ায় যেভাবে দিনের আলোয় গাছ কাটা পড়ছে, তারই প্রতিবাদে গাছে চড়ে আছেন ওই মহিলা। কেউ আবার বলছেন, উনি মানসিক ভারসাম্যহীন।
আরও খবরউড়ালপুলের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক, অল্পের জন্য বাঁচল গরিবরথ এক্সপ্রেস

ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। তারা মহিলাকে নীচে নামতে বললেই, তিনি বলছেন এটাই আমার ঘর। আমার কাছে কেউ কাগজ চাইবে না। তাঁর এই মন্তব্য থেকেই অনেকের ধারনা এসআরআই আতঙ্কে মানসিক অবসাদেই গাছে উঠেছেন ওই মহিলা।

অনেকবারের চেষ্টায় মহিলাকে গাছেথেকে নামায় পুলিশ। এসআইআর সংক্রান্ত কোনও যোগ আছে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ পুলিশ আধিকারিকরা। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন তাঁরা।

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...