Saturday, June 20, 2026

উড়ালপুলের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক, অল্পের জন্য বাঁচল গরিবরথ এক্সপ্রেস

Date:

Share post:

বুধবার রাতে উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার বুঢ়ওয়াল জংশন ইয়ার্ডের কাছে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল গরিবরথ(Garib Rath )এক্সপ্রেস। জানা গিয়েছে, একটি ট্রাকের চালক রেলওয়ের ওভারব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর তারপরেই ট্রাকটি প্রায় ২৫ ফুট নীচে রেল লাইনের উপরে পড়ে যায়। এদিনের দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাক চালক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ট্রাকটি প্রথমে ওভারহেড বিদ্যুতের তারের উপর পড়ে যায় তারপর রেল লাইনে পড়ে। স্বাভাবিকভাবেই এর ফলে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে দাঁড়িয়ে যায় গরিব রথ(Garib Rath )এক্সপ্রেস। সেই সময় দাঁড়িয়ে না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অন্যদিকে ট্রাকটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে হতাহতের খবর নেই।

ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা সঠিকভাবে এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বরাবাঁকির পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনা ঘটেছে তবে এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...