Wednesday, April 1, 2026

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম আট টাকা। এরপর এই চিন্তা বাড়ছে মিড-ডে মিলে পুষ্টি নিয়ে। ইতিমধ্যেই কেন্দ্র তার বরাদ্দ টাকা দেয় না তার ওপর এই মূল্যবৃদ্ধি! সব মিলিয়ে কোপ শিশুদের পুষ্টিতে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন, নিরামিষ ভাতের টাকাই দেয় না কেন্দ্র, সেখানে তারা ডিমের বাড়তি টাকা দেবে এমনটা ভাবা বিলাসিতা। কেন্দ্র আগে ডাল-ভাতের টাকা দিক তারপর তো ডিমের টাকা দেবে। মুখ্যমন্ত্রী নিজের কোষাগার থেকে মিড-ডে মিলের টাকা দিচ্ছেন। আমার মনে হয় না ওরা ডিমের টাকা দেবে কারণ ওরা গোটা দেশকে নিরামিষ খাওয়াতে চাইছে। এদিকে, ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম দিয়ে খাবার জোগানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন শিক্ষক থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা।

আরও পড়ুন- বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...