Wednesday, April 1, 2026

বলিউডের ‘হিম্যান’কে শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যায় মুম্বইয়ে ধর্মেন্দ্রর স্মরণসভার আয়োজন

Date:

Share post:

দীর্ঘসময় রোগে ভোগার পর প্রয়াত হয়েছেন বলিউডের হিম্যান। ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর সংবাদ পাওয়া থেকে শেষকৃত্য পর্যন্ত একাধিক নাটকীয় ঘটনা ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। দেওল পরিবারের সিদ্ধান্তে খুশি নন ‘বীরু’র অনুরাগীরা। এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে। এদিনের অনুষ্ঠানে ধর্মেন্দ্রর ফিল্মি জীবনকে স্মরণে শ্রদ্ধায় তুলে ধরা হবে বলে পরিবারের তরফে জানা গেছে। যদিও কারা উপস্থিত থাকবেন সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সোমবার, ২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয় তাঁর শেষকৃত্য। ছুটে যান বলিউডের অভিনেতা- অভিনেত্রীরা। প্রিয় নায়ককে শেষবার দেখতে না পাওয়ায় সানি- ববিদের (Sunny Deol & Bobby Deol)ওপর বেজায় ছুটেছেন ফ্যানেরা। তাঁদের সিনেমাও বয়কেট করা সিদ্ধান্ত নিয়েছে অনুরাগীদের একাংশ। যদিও এই নিয়ে দেওল পরিবারের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। উল্টে সুপারস্টারের মৃত্যুর পর থেকে পারিবারিক সম্পত্তি জনিত একাধিক বিবাদের খবর প্রকাশ্যে এসেছে। এসবের মাঝে জানা গেছিল আগামী সপ্তাহে ধর্মেন্দ্রর স্মরণসভার (Dharmendra Prayer Meet) আয়োজন করা হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে, বিকেল ৫.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত হবে ধর্মেন্দ্রর স্মরণসভা যার নাম দেওয়া হয়েছে সেলিব্রেশন অফ লাইফ (celebration of life)।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...